Logo

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৫:৩১
অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানোর পাশাপাশি শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

গত বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতে হয়। এই পরিস্থিতিতে মাঝপথে অষ্টম শ্রেণিতে নতুন করে আরেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে, যা অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

এসব বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তর ও দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

ফলস্বরূপ, ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD