Logo

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১১:৫৩
লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ফাইল ছবি।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাস শেষে ছুটিতে যাচ্ছে স্কুল, কলেজ ও মাদরাসাগুলো।

বিজ্ঞাপন

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই শেষ কর্মদিবস হিসেবে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার (২২ মে) থেকে ছুটি শুরু হবে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসায় ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে।

এর ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ২৩ দিনের অবকাশ পাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD