Logo

আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২৪:১৮
আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র
ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আগামী সপ্তাহখানেকের মধ্য আবারো চালু হবে এ বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

গত ৩ যাবৎ বন্ধ রয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ প্লান্টটি। তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে প্লান্টটি চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ কেন্দ্রটি। 

বিজ্ঞাপন

গত শুক্রবার (৩০ জুন) রাত থেকে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আগামী সপ্তাহখানেকের মধ্য আবারো চালু হবে এ বিদ্যুৎ কেন্দ্র। 

বিজ্ঞাপন

তিনি জানান, কোন ধরণের যান্ত্রিক ত্রুটি কিংবা কয়লা সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়নি, বন্ধ রাখা হয়েছে মূলত কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজের জন্য। তবে কেন্দ্রটিতে যথেষ্ট পরিমাণ কয়লার মজুদ রয়েছে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে কেন্দ্রটি ৭ দিন থেকে ১০দিন চালানোর মত কয়লা মজুদ রয়েছে। আগামী ৫ থেকে ৭জুলাইয়ের মধ্যে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ আসছে মোংলা বন্দরে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD