Logo

মানুষ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারাচ্ছে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ০১:১১
মানুষ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারাচ্ছে: ফখরুল
ছবি: সংগৃহীত

বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত

বিজ্ঞাপন

দেশের মানুষ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার ক্রমান্বয়ে হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

সোমবার (৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে জনসমাজে নারী-পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। এক বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির গ্রাম থেকে শহরে কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবনযাপনে নিরাপত্তা নেই। সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য ওঁৎপেতে আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেদের আধিপত্য কায়েম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন। অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। সড়কে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD