Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ০১:৫৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের চাপ দেখা গেছে যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে পুলিশ কাজ করছে

বিজ্ঞাপন

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। 

সড়কের টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ বিভিন্ন জায়গায় যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বাসসহ সিএনজি, খোলা ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে কর্মস্থলে ফিরছে মানুষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় যাত্রীরা অভিযোগ করেন, যানবাহনে তাদের কাছ থেকে দ্বিগুণ থেকে তিনগুনেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কর্মস্থলে ফেরার চাপ থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে ফিরছেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহন। সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে পুলিশ কাজ করছে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD