Logo

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে সেন্ট্রাল হাসপাতালের মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ২৪:৪২
৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে সেন্ট্রাল হাসপাতালের মামলা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে মানি স্যুট মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত  করে জানান, '৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি বাবদ জমা দেয়া হয়েছে। এখন বিবাদী সংযুক্ত সাহার বিরুদ্ধে সমন জারি করা হবে।'

বিজ্ঞাপন

এর আগে গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। 

বিজ্ঞাপন

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

বিজ্ঞাপন

হাসপাতালের কর্তৃপক্ষের সাথে পরামর্শ ছাড়াই তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি শর্তাবলী লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD