Logo

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ২০:২৬
স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে  ৩০০ অভিবাসী নিখোঁজ
ছবি: সংগৃহীত

সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার সময় অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার সময় অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। আলাদা ৩টি নৌকায় তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নিখোঁজ অভিবাসীদের সবাই আফ্রিকান বলে জানা গেছে।

এই তথ্য জানিয়েছে অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ‘ওয়াকিং বর্ডারস’। স্প্যানিশ সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।

বিজ্ঞাপন

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওই অভিবাসীরা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তিনটি নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

ওয়াকিং বর্ডার্সের হেলেনা ম্যালেনো জানায়, এই তিনটি নৌকার মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নৌকা দু’টির একটিতে প্রায় ৬৫ জন এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর তৃতীয় নৌকাটি গেল ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD