Logo

খাগড়াছড়ির মাটিরাঙায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০৩:৫০
খাগড়াছড়ির মাটিরাঙায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. শামসুল হক ও পৌরসভার কাউন্সিলরগণ।

বিজ্ঞাপন

খাগড়াছড়ির মাটিরাঙায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে মাটিরাঙ্গা পৌরসভা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে মাটিরাঙ্গায় মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় তিনি পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. শামসুল হক ও পৌরসভার কাউন্সিলরগণ।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মাটিরাঙ্গা হাসপাতালে ক্রমাগত বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগটি ইতোমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে।

মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত জুন মাস থেকে মাটিরাঙায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়। জুলাই মাসে শনাক্ত বেড়ে হয় ৩২ জন। ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ও ৯ জনকে উন্নত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই মাটিরঙার চৌধুরী পাড়ার বাসিন্দা। 

বিজ্ঞাপন

তাছাড়া ওই এলাকায় প্রায় সবার ঘরে ঘরে জ্বরসহ ডেঙ্গু রোগাক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে। অনেকেই ভয়ে রক্ত পরীক্ষা না করে ডেঙ্গু হবার সন্দেহে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD