৭ বছরের শিশুকে বলাৎকার, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার (২৭ জুন) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুন রাত ৯টার দিকে ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আবদুল লতিফের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে আবদুল আলীকে একই গ্রামের এরশাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২০) মোবাইলে খেলা দেখানো এবং চকলেট-চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যান।
সেখানে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, ছেলের চিৎকার শুনে তিনি ও পরিবারের সদস্যরা অভিযুক্তের কক্ষে গেলে অভিযুক্ত পালিয়ে যান। এরপর গত ২৫ জুন সদর থানায় আবু বক্কর সিদ্দিককে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
মামলার অন্য আসামিরা হলেন—মো. নাজমুল (২৪), নাছিমা বেগম (৪৫), নার্গিস বেগম (৩৩) এবং আবুল কালাম। অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকে তারা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
আরও পড়ুন: শরণখোলায় গভীর রাতে ইজিবাইকে আগুন
বিজ্ঞাপন
শিশুটির বাবা আরও অভিযোগ করেন, একদিকে ছেলের চিকিৎসা চলছে, অন্যদিকে অভিযুক্তদের হুমকিতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি প্রধান আসামিসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।








