Logo

৭ দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে যেসব এলাকায়

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৩, ২৩:১৯
৭ দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রামপুরায় উপকেন্দ্রে একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য রাজধানীর কিছু এলাকায়  আগামী সাতদিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD