Logo

খণ্ড খণ্ড মিছিলে আব্দুল্লাহপুরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২১:৩৩
খণ্ড খণ্ড মিছিলে আব্দুল্লাহপুরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

আব্দুল্লাহপুর থেকে হাউজ বিল্ডিং আজমপুর পর্যন্ত প্রধান সড়কের আশপাশের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা

বিজ্ঞাপন

এক দফা এক দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচিতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো খণ্ড খণ্ড মিছিলে রাজধানীর আব্দুল্লাহপুরের পলয়েল কারনেশনের সামনে অবস্থান নিতে শুরু করেছে।  

বুধবার (১৯ জুলাই) সকাল থেকে একে একে মিছিল নিয়ে আসছে দলটির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

সবার হাতেই প্লেকার্ড দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আব্দুল্লাহপুর থেকে হাউজ বিল্ডিং আজমপুর পর্যন্ত প্রধান সড়কের আশপাশের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা৷ 

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেশন মার্কেটের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। এরপর আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করবে।

পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আব্দুল্লাহপুরের পলয়েল কারনেশনের সামনে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। পদযাত্রায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছে। পোষাকে সাদা পোষাকে পুলিশের গোয়েন্দা সদস্যরা নজরদারি করছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, পদযাত্রায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে যারা বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD