প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিট

রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। দেশের প্রযুক্তি খাতের উন্নয়ন এবং সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
দু’দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
সামিটে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে একাধিক সেমিনার, কারিগরি অধিবেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ আয়োজন দেশের প্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








