Logo

হিরো আলমের ওপর হামলা : ১৩ দূতাবাসের যৌথ বিবৃতি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২৩:৪৪
হিরো আলমের ওপর হামলা : ১৩ দূতাবাসের যৌথ বিবৃতি
ছবি: সংগৃহীত

‘১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী  কন্টেন্ট ক্রেটর হিরো আলমের ওপর হামলার ঘটনায়র ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে ঢাকায় ১৩টি দূতাবাস। বুধবার (১৯ জুলাই)গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।

বিজ্ঞাপন

আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’ 

বিজ্ঞাপন

যেসব দেশের দূতাবাস ও হাইকমিশন বিবৃতিতে স্বাক্ষর করেছে সেগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন,  সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং  ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD