Logo

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুলাই, ২০২৩, ২২:১৬
রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নিহত রুবেল ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন

বিজ্ঞাপন

রাজধানীর গুলবাগে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত যুবলীগ কর্মীর নাম অলিউল্লাহ রুবেল (৩৬)। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। 

বিজ্ঞাপন

নিহত রুবেল ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজারবাগ থেকে বাসায় ফেরার সময় তাকে দুর্বৃত্তরা রুবেলের পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।’

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD