Logo

ভালুকায় নির্মাণাধীন ফ্যাক্টরীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৩, ২৪:৫৭
ভালুকায় নির্মাণাধীন ফ্যাক্টরীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর
ছবি: সংগৃহীত

তারা আর এম এস বিল্ডিং ঘর ও ক্যান্টিন ভাঙচুরসহ গ্যাস সংযোগের মূল্যবান মালামাল লুট করে নেয়

বিজ্ঞাপন

ভালুকার হবিরবাড়ী জামিরদিয়া গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার (পিএলসি) ইন্ডাস্ট্রিতে সন্ত্রাসী হামলা ফাঁকা গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর খবর পেয়ে পুলিশ গুলির খোসা ও বিভিন্ন আলামত জব্দ করেছে।

এ ব্যাপারে নির্মাণাধীন কোম্পানীর সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ ১১ জনের নাম উল্লেখ সহ ৭০/৮০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বিজ্ঞাপন

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সারে দশটার দিকে জামিরদিয়া গ্রামের আ. রহিমের ছেলে সোহাগের নেতৃত্বে ৭০/৮০ জন অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী ফ্যাক্টরীতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা আর এম এস বিল্ডিং ঘর ও ক্যান্টিন ভাঙচুরসহ গ্যাস সংযোগের মূল্যবান মালামাল লুট করে নেয়। 

বিজ্ঞাপন

এ সময় নিরাপত্তাকর্মী ও কর্মরত শ্রমিকরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। চতুর্দিক থেকে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

নির্মাণাধীন কোম্পানীর সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ জানান, অভিযোগে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করে নান রকম হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন তারা ২ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় তারা ভাড়াটিয়া সন্ত্রাসীসহ হামলা চালায়। সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্রের ৩টি গুলির খোসা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করেনি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD