Logo

ফুলবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, কুড়িগ্রাম
২৪ জুন, ২০২৬, ১৬:০৩
ফুলবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ফুলবাড়ী ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ওয়ালটন প্লাজা ফুলবাড়ী, কুড়িগ্রাম শাখার ফ্লোর ইনচার্জ বিশ্বজিৎ রায়সহ আরও অনেকে।

এ সময় ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজা ফুলবাড়ী শাখার ম্যানেজার রাশেদুর রহমান।

বিজ্ঞাপন

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম (এসএসিএমও), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এরশাদুল হক (এসএসিএমও) এবং সিনিয়র স্টাফ নার্স শিউলি খাতুন।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন, এজন্য তারা কৃতজ্ঞ। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়। এতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে অনেক সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD