Logo

জীবননগরে কৃষি প্রণোদনা অনুষ্ঠানে সাংবাদিক উপেক্ষার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৪ জুন, ২০২৬, ১৫:৪২
জীবননগরে কৃষি প্রণোদনা অনুষ্ঠানে সাংবাদিক উপেক্ষার অভিযোগ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো ও উপেক্ষা করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো বা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ অভিযোগ উঠেছে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে সাংবাদিকরা দাওয়াতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমকে জানানো হয়েছে।

তবে জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, আজকের অনুষ্ঠানের বিষয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে তার কোনো কথা হয়নি এবং তাকে কোনো দাওয়াতও দেওয়া হয়নি।

এ বিষয়ে জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু বলেন, আজকের কৃষি প্রণোদনা অনুষ্ঠানে সাংবাদিকদের দাওয়াত না দেওয়া এবং উপেক্ষা করা হয়েছে, যা দুঃখজনক ও উদ্বেগজনক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা স্বচ্ছতা ও তথ্যপ্রবাহের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD