Logo

নিজেদের ভালো চাইলে আলেমদেরকে মুক্তি দিতে বললেন হেফাজতের আমির

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৩, ২৩:১০
নিজেদের ভালো চাইলে আলেমদেরকে মুক্তি দিতে বললেন হেফাজতের আমির
ছবি: সংগৃহীত

সময় শেষ হয়ে এসেছে আলেমদের আর জেলে রাখতে পারবেন নাআজকে বন্দি আলেমদের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে বলেও জানান তিনি

বিজ্ঞাপন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, যদি নিজেদের ভালো চান, অবিলম্বে কারাবন্দি সব আলেমকে মুক্তি দিন।

শনিবার (২২ জুলাই) মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, আলেমদের হয়রানি বন্ধ করুন। সময় শেষ হয়ে এসেছে। আলেমদের আর জেলে রাখতে পারবেন না। আজকে বন্দি আলেমদের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সরকারকে হুঁশিয়ারি দিয়ে হেফাজতের আমির বলেন, তোমাদের জন্য বঙ্গোপসাগর আছে। গদিসহ সাগরে নিক্ষেপ করা হবে। যদি গদি টেকাতে চাও, অতিদ্রুত আলেমদের মুক্তি দাও। জাতির কাছে ক্ষমা চাও।

বিজ্ঞাপন

হেফাজত আমির আরও বলেন, এই দেশ স্বাধীন হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের জন্য। অথচ দেশে ন্যায় ও ইনসাফ কল্পনাও করা যায় না। সবার অংশগ্রহণ ছাড়া, ভোটাধিকার ছাড়া আগামী নির্বাচন এবং রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা দেশকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD