Logo

মির্জা ফখরুলকে পরীক্ষিত মিথ্যাবাদী বললেন ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২৪:০৬
মির্জা ফখরুলকে পরীক্ষিত মিথ্যাবাদী বললেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

এত মিথ্যা তিনি বলতে পারেন এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার (২৩ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় ওবায়দুল কাদের বলেন, আমার বাবাও শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল ইসলাম সজ্জন ব্যক্তি কিন্তু তিনি কথাবার্তায় বড় বেশামাল। এত মিথ্যা তিনি বলতে পারেন। এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে। দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নোয়াখালীতে এসে ফখরুল নিজে যে ভাষায় কথা বলেছেন তা নিন্দনীয়। ফখরুল সাহেব গালিগালাজ করেছে। নোয়াখালীর মানুষ দিনের বেলায় আলো দেখে। তারা সত্য মিথ্যা জানে। আপনারা দিনের আলোয় অন্ধকার দেখেন। নোয়াখালী আগে ছিল বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি আমরা ভেঙে দিয়েছি। মারামারি, গোলাগুলি করে নয়। আমরা জনগণের জন্য কাজ করে সেই ঘাঁটি ভেঙে দিয়েছি।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম,  উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD