Logo

এমবাপ্পেকে দলে নিতে লোভনীয় প্রস্তাব দিল আল-হিলাল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২১:৩৩
এমবাপ্পেকে দলে নিতে লোভনীয় প্রস্তাব দিল আল-হিলাল
ছবি: সংগৃহীত

পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবেন না তিনি।

বিজ্ঞাপন

ফ্রন্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পিএসজি-র সঙ্গে চুক্তি বাড়াবেন না তিনি। তাকে দলে ভিড়াতে দৌঁড় ঝাঁপ শুরু করেছে সৌদির ক্লাব আল-হিলাল।

এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবেন না তিনি। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপ্পেকে টিমে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অপর  ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই অবস্থা দেখে কিলিয়ান এমবাপ্পেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনালতো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আল-হিলাল এমবাপ্পেকে শুধু যে বছরে প্রায় ১ হাজার ৮ শো কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজি-কেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাটা এই খেলোয়ারকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপ্পেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনও জানা যায়নি। সূত্র: ডয়চে ভেলে

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD