Logo

ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৩, ০২:৩১
ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
ছবি: সংগৃহীত

মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে

বিজ্ঞাপন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হতে যাচ্ছে। ২৪ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ। এই কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আক্তার মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচি সাংবাদিক ও মৎস্যজীবিদের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

কর্মসূচীর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এছাড়াও রামডাঙ্গা ভুতকুড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি অবিলাস চন্দ্র দাশ, বাবুরহাট মাছ বাজার সমিতির সহ-সভাপতি তহিদুল ইসলামসহ মৎস্যজীবী সদস্য, মৎস্যচাষী সদস্য এবং ইউনিয়ন প্রকল্পের লিফ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD