Logo

খবর পাচ্ছি বিএনপি সীমান্তের এপার থেকে অস্ত্র কিনছে বললেন ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ২৪:২৮
খবর পাচ্ছি বিএনপি সীমান্তের এপার থেকে অস্ত্র কিনছে বললেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

বিএনপি জানে গণশক্তি জনশক্তি নয় তারা মনে করে অস্ত্র শক্তি হলো আসল শক্তি

বিজ্ঞাপন

খবর পাচ্ছি সীমান্তের এপার থেকে অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের (বিএনপির) অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কাদের বলেন, বিএনপি জানে গণশক্তি জনশক্তি নয়। তারা মনে করে অস্ত্র শক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতা আসে তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, এদেশে যারা ক্ষমতাসীন ছিল, এ মাটি থেকে, জনগণের কাছ থেকে, জনগণের সমর্থন নিয়ে, একজন কি ক্ষমতায় এসেছে? জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, আর খালেদা জিয়া তাদেরই উত্তরাধিকার।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, আমরা চাই সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন। এটা আমাদের জাতির কাছে প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করেছি। শেখ হাসিনার কারণে নির্বাচন ব্যবস্থা আজকে প্রধানমন্ত্রীর অফিসের অধীনে সাব  অফিস নয়, নির্বাচন অফিস এখন একটা স্বাধীন অফিস। স্বাধীন নির্বাচনের জন্য পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এই ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD