Logo

ভালুকায় ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ০৩:৪৫
ভালুকায় ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে ভালুকা মডেল থানায় ও আদালতে দ্রুত বিচার আইনে মামলা দুটি করা হয়

বিজ্ঞাপন

ময়মনসিংহের ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ী গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার (পিএলসি) ফ্যাক্টরিতে হামলা ভাঙচুরের একই ঘটনায় থানায় ও আদালতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  নিপুনের নামে দুটি মামলা হয়েছে। ওই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে ভালুকা মডেল থানায় ও আদালতে দ্রুত বিচার আইনে মামলা দুটি করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, চাঁদা না দেয়ায় গত ২০ জুলাই সকালে ভালুকা উপজেলার  দক্ষিণ হবিরবাড়ী গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার (পিএলসি) ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলা ফাঁকা গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পরে ওই ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ মামলা না নেয়ায় ঘটনার এক সপ্তাহ পর ২৭ জুলাই ময়মনসিংহ দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়। ফ্যাক্টরির সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী মামলাটি করেন। 

বিজ্ঞাপন

দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত ময়মনসিংহের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ.কে,এম রওশন জাহান মামলাটি আমলে নিয়ে পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। 

এর আগে একই ঘটনায় গত ২২ জুলাই রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা করা হয়। ভালুকা মডেল থানার মামলা নং ৩৭।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাণাধীন ওই ফ্যাক্টরির সিনিয়র এডমিন শাহরিয়ার পারভেজ জানান, মামলার আসামীরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে নানানরকম হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন তারা ২ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদা না দেয়ায় জামিরদিয়া গ্রামের বিএনপি নেতা সোহাগ, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিপুন, একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডালিম, আলমগীর হোসেন, মোর্শদ,বাবু, দেলোয়ার, রবিন, উত্তম, আমিনুল ইসলাম, রাসেল ও মান্নানের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গত ২০ জুলাই সকালে ফ্যাক্টরিতে প্রবেশ করে হামলা চালায়। 

ওই সময় তারা আর এমএস বিল্ডিং ঘর ও ক্যান্টিন ভাঙচুরসহ গ্যাস সংযোগের মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় নিরাপত্তাকর্মী ও কর্মরত শ্রমিকরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। 

বিজ্ঞাপন

ওই ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ মামলা না নেয়ায় গত ২৭ জুলাই ময়মনসিংহ দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটি করা হয়েছে। আমি থানায় কোন মামলা করিনি।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতেই  একটি  মামলা নেয়া হয়েছে।

জেবি/ আরেএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD