Logo

বিএনপির গুগলিতে আ.লীগ বোল্ড আউট বললেন ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ০৫:২৭
বিএনপির গুগলিতে আ.লীগ বোল্ড আউট বললেন ফখরুল
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বুঝে ওঠার আগে আউট হয়ে যায়, বিএনপির দুই দিনের কর্মসূচিতে (২৮ ও ২৯ জুলাই) আওয়ামী লীগের একই অবস্থা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “আপনারা ক্রিকেট খেলা দেখেন? আমাদের সাকিব খুব ভালো ব্যাটসম্যান। তিনি কিন্তু আবার স্পিন বলও করেন। স্পিন বলের আরেকটা রূপ আছে গুগলি। আজকে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ পুরো বোল্ড আউট হয়ে গেছে।”

বিজ্ঞাপন

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আমাদের নেতা কর্মীরা কাপুরুষ নন। গ্রেপ্তার করেন, লাভ হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। এই সরকারও টিকে থাকতে পারবে না, হাসিনার গদি চুরমার হয়ে ভেঙে পড়বে।”

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান বলেছেন, “চলমান আন্দোলনে কোনো কর্মীর মৃত্যু হলে হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে আর দ্বিতীয় আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। আমরা এক দফা এক দাবিতে রাজপথে নেমেছি। আপনারাও মাঠে নামুন, প্রয়োজনে রাস্তায় পড়ে মরে যাব। তবুও তারেক রহমানের বিজয় এবং খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরব। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আন্দোলনে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সারা দেশের নেতাকর্মীদের জেলে আবদ্ধ করা হয়েছে। তাদের আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, আন্দোলন চলবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD