জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

তবে ডিএমপি থেকে অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বিজ্ঞাপন
রাজধানীতে আজ মঙ্গলবার সমাবেশের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ছিলো জামায়াতে ইসলামী। তবে ডিএমপি থেকে অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিন সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, আজকের সমাবেশের আপডেট জানতে বেলা ১১টা পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ করছি।
আরও পড়ুন: আ.লীগের আয় কমেছে, ব্যয় বেড়েছে
বিজ্ঞাপন
দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “সমাবেশ কর্মসূচির বিষয়টি নিয়ে মঙ্গলবার (১ আগস্ট) আমরা একটি সিদ্ধান্তে আসতে চাই। বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








