Logo

স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে অনলাইন আবেদন কাল থেকে শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০৫:৪৬
স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে অনলাইন আবেদন কাল থেকে শুরু
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন বুধবার (২ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হবে। যা চলবে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (১ আগস্ট)  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD