Logo

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ২১:০৩
মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের ৫৮ উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আগমনে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

দীর্ঘ এক যুগ পর আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ইতোমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়াও পুরো শহর মিছিলে মুখরিত হয়ে উঠেছে।

বুধাবার (২ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (১ আগস্ট) গভীর রাত থেকেই রংপুর শহরে সাধারণ মানুষের ঢল নেমেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে স্লোগান দিতে দেখা গেছে। কিন্তু বুধবার সকাল ৮টা থেকে জনসভাস্থলে রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় নেতারা জানান, রংপুর বিভাগের ৫৮ উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আগমনে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার দুপুর ১২টার আগেই জনসভাস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ আসছেন জনসভায়।

বিজ্ঞাপন

রংপুর জেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানান, আজকের জনসভার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। মঙ্গলবার রাত থেকেই সভাস্থল খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে। পুরো বিভাগ থেকে প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD