Logo

ইসির সঙ্গে বৈঠকে ফেসবুক টিম

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ২২:৪৯
ইসির সঙ্গে বৈঠকে ফেসবুক টিম
ছবি: সংগৃহীত

মেটা ইনকরপোরেশনের একটি টিমের সঙ্গে বৈঠক শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তা চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে ইসি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) লা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিমের সঙ্গে বৈঠক শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছেন, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। সংস্থাটির পক্ষে উপস্থিত আছেন এইডান হেই এবং এজিনেন ফো।

বিজ্ঞাপন

অপরদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, তারা আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারণামূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়, মূলত সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

বিজ্ঞাপন

সিইসি ইতোমাধ্যে জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD