Logo

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ২৭৬৪

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ০৪:৪৫
একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ২৭৬৪
ছবি: সংগৃহীত

রবিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। এনিয়ে চলতি বছরে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬৪ জন।

রবিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৩৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৬০৫ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এ বছর বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ১৩১ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে  ৫৭ হাজার ৭২ জন বাড়ি ফিরেছেন। ঢাকায় ৩০ হাজার ৭৪৮ এবং ঢাকার বাইরে ২৬ হাজার ৩২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD