মিথ্যা জন্মদিন বানিয়ে উৎসব করতেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপরও জন্মদিন হিসাবে কেককেটে আনন্দ উল্লাস করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের হারিয়ে যেদিন আমাদের চোখের পানি পড়ে, সেদিন মিথ্যা জন্মদিন বানিয়ে তিনি উৎসব করতেন। শুধু আমাদে আঘাত দেওয়ার জন্য তিনি এটা করতো।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর উপহার দেন সরকারপ্রধান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, “বাবা-মা ভাই সব হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এ দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা ভাইকে পেয়েছি। আমার আর কিছু পাওয়ার নেই।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র্য অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি। আমরা চাই, একটি মানুষও যেন অযত্নে অবহেলায় না থাকে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








