ঢাকায় শুক্রবার গণমিছিল করবে বিএনপি

এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (৯ আগস্ট) দুপুরে গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বুধবার (৯ আগস্ট) দুপুরে বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
বিজ্ঞাপন
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
জেবি/এসবি








