Logo

নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ২৪:৪৫
নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ইসি আনিছুর রহমান বলেন, “প্রার্থীরা যেন শক্তি প্রদর্শন করতে না পারে সেজন্য নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপে গ্রহণ করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এ ছাড়াও এ অ্যাপের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‌“দুর্গম এলাকা ছাড়া নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD