Logo

চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ০২:৫২
চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিল-পদযাত্রাসহ ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। ১৯ আগস্ট (শনিবার) সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD