Logo

বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বললেন কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ০৪:০৭
বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বললেন কাদের
ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে, স্বাধীনতার বিরুদ্ধে তারা আঘাত হানতে চায়। 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। 

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে, স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “এখনও ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু। মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করতে যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী এবং গণতন্ত্রবিরোধী শক্তি দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD