ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়: মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

রবিবার (২১ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ আগামী ২ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে এতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে না।
রবিবার (২১ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল ও থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। এ ছাড়া আপাতত মোটরসাইকেলও চলাচল করতে পারবে না।
বিজ্ঞাপন
সেতুমন্ত্রী আরও জানান, গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) ও হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল (ভ্যাটসহ) ৮০ টাকা। মাঝারি ট্রাকের জন্য (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। আর সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) জন্য টোল ১৬০ টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ
বিজ্ঞাপন
এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট যেতে মাত্র ১০ মিনিট সময় লাগবে।
জেবি/এসবি








