Logo

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ০৬:১৫
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন
ছবি: সংগৃহীত

দেশটির আইনপ্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির শীর্ষ আবাসন ব্যবসায়ী স্রেথা থাভিসিন।

মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির আইনপ্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্ধারণ করেছে। এর মাধ্যমে দেশটির ৩ মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।

বিজ্ঞাপন

পার্লামেন্টে স্রেথা থাভিসিনের পক্ষে ভোট দিয়েছেন ৩৭৪ জনেরও বেশি আইনপ্রণেতা। আর প্রধানমন্ত্রী হতে তার ৩৭৪ ভোটই প্রয়োজন ছিল। পার্লামেন্টে উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই বিজনেস টাইকুন। ফেউ থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন থাভিসিন। এর মাধ্যমে থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

গেল মে মাসে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) কাছে পরাজিত হয় পপুলিস্ট ফেউ থাই পার্টি। ওই নির্বাচনে বেশির ভাগ আসন জিতেছিল সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল এমএফপি। তবে, দলটি থেকে কেউ প্রধানমন্ত্রীর পদ পেতে সামরিকপন্থী ও রাজকীয় সিনেটরদের কাছ থেকে সমর্থন নিতে পারেনি। এরপরেই ফেউ থাইয়ের সঙ্গে জোট করে এমএফপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিক, ১৫ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। সূত্র : এএফপির

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD