Logo

অনুশীলনে ফিরলেন মাহমুদুল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ০৩:০৪
অনুশীলনে ফিরলেন মাহমুদুল্লাহ
ছবি: সংগৃহীত

বুধবার (২৩ আগস্ট) দুপুর দুইটার দিকে মিরপুরে যান তিনি।

বিজ্ঞাপন

এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। কিন্তু ক্যাম্পে অবস্থান করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছুটি শেষে অনুশীলনে ফিরেছেন রিয়াদ।

বুধবার (২৩ আগস্ট) দুপুর দুইটার দিকে মিরপুরে যান তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

জানা যায়, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। এর মধ্যেই এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি।  

বিজ্ঞাপন

যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটার সেখানে অনুশীলন করছেন। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD