Logo

নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০২:৪৭
নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি
ছবি: সংগৃহীত

সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক কাঠ-খড় পুড়তে হয়েছে।

বিজ্ঞাপন

রমজান মাসের স্বীকৃতি দেওয়ার পর নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি মিলেছে। গেল ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কম্যুনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান দেওয়ার অনুমতি পাওয়া গেল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তকে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং)’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন।

বিজ্ঞাপন

মাজেদা এ গণমাধ্যমকে জানান, সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক কাঠ-খড় পুড়তে হয়েছে। আশা করছি শিগগিরই দুই ঈদের দিনে সিটির সকল অফিস-আদালতেও মুসলমানদের জন্য সবেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে ‘মুসলিম ঐতিহ্যের মাস’ হিসেবে স্বীকৃতি আদায়ের দেন-দরবারেও আমরা সফল হব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD