যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ যতদিন প্রয়োজন ততদিন আক্রমণ চালিয়ে যেতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে মন্তব্য করলেও এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া এক বক্তব্যে এমন অবস্থানের কথা জানান ইরানের শীর্ষ এই কূটনীতিক। খবর এএফপির।
বিজ্ঞাপন
মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, ইরান প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার বিষয় তাদের এজেন্ডায় নেই। তার ভাষ্য অনুযায়ী, দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তেহরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তার দাবি, ইরানকে ঘিরে চলমান এই সংঘাত খুব শিগগির শেষ হতে পারে, যদিও চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে—এমন নিশ্চয়তা তিনি দেননি।
বিজ্ঞাপন
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
বিজ্ঞাপন
বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন।








