Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১২:৩৪
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভীরের বাড়িতেও আগুন লেগেছে। সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এই দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের হামলায় তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। ইদ্দো নেতানিয়াহু পেশায় একজন নাট্যকার ছিলেন।

বিজ্ঞাপন

স্কট রিটারের মতে, ইরেলের বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। সোমবার সারাদিন ধরে এক থেকে দুই ঘণ্টা পরপর বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD