Logo

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৩, ০৪:৫৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
ছবি: সংগৃহীত

একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৬৮ জন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন। মৃত্যুবরণ করেছেন ৫৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২২ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৪ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD