Logo

ভক্তদের ভালোবাসা রিটার্ন দেবেন কিং খান

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৮
ভক্তদের ভালোবাসা রিটার্ন দেবেন কিং খান
ছবি: সংগৃহীত

সব ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনারা যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন

বিজ্ঞাপন

অবশেষে বহুল প্রতীক্ষিত সিনেমা  ‘জওয়ান’ মুক্তি পেয়েছে। বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিংয়ে গড়েছিল রেকর্ড। সিনেমা মুক্তি পাওয়ার পরই শাহরুখ ভক্তরা উচ্ছ্বসিত। ভক্তদের পজিটিভ রিভিউ দেখে অভিভূত বলিউড কিং।

ভক্তদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলিউড বাদশা। তিনি বলেন, “সব ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনারা যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন, হলের বাইরেও এত আনন্দ করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। আপনারা আমাকে যতটা ভালোবাসা দিলেন তা খুব তাড়াতাড়ি আপনাদের ফিরিয়ে দেব! আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, জওয়ান দিয়েই বলিউডে তামিল পরিচালক অ্যাটলি যাত্রা শুরু হয়েছে। শাহরুখের সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন বলি তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বিজ্ঞাপন

‘জওয়ান’-এর মূল গল্প দুটি আলাদা আলাদা সময় দেখানো হয়েছে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের ওঠা-পড়াকে কেন্দ্র করে মূল গল্প। গল্পের প্রয়োজনে নানা লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ, আর সব রূপেই তিনি সেরা। অপরিকে, খলনায়কের চরিত্রেও নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন বিজয় সেতুপতি। এর আগে তাকে ওয়েব সিরিজ ‘ফারজি’তে দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD