Logo

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:৫০
ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

মুজিবর রহমান হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুজিবর রহমান হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঠিপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

নির্যাতিত শিশুর পরিবার জানায়, রবিবার দুপুর ১২টার দিকে মেয়েকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জরুরি কাজে নলছিটি বাজারে যান। বাড়িতে একা পেয়ে মেয়েটিকে জোর করে ধর্ষণ করে মজিবুর রহমান হাওলাদার। 

বিজ্ঞাপন

এ সময় তার মা বাড়িতে এসে মেয়েকে ডাক দিলে সে দরজা খুলে দেয়। তখন মজিবুর রহমান হাওলাদার ঘরের  পেছনের দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। তখন মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায় মেয়েটি। মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকা বাসিন্দা। 

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রবিবার রাতে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই কাঠিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মুজিবুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, এজাহার দায়েরের পরই অভিযান চালিয়ে আসামি মো. মজিবর হাওলাদারকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD