Logo

পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৩, ২২:০২
পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

গেল ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।

বিজ্ঞাপন

চলমান এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা পাকিস্তান ক্রিক্রেট দল। এর আগে ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একই পথে হেঁটেছে তারা।

গেল ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ, সালমান আলী আগা ও হারিস রউফ। এছাড়া বাদ পড়েছেন ফখর জামান ও ফাহিম আশরাফ।

বিজ্ঞাপন

প্রথম সারির দুই পেসারের চোটে পাওয়ার ফলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খানের। এই দুজনই মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ম্যাচ খেলারও সুযোগ পেয়ে গেলেন। তা ছাড়া একাদশে ফিরেছেন মোহাম্মদ হারিস, সউদ শাকিল ও মোহাম্মদ নাওয়াজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। যে দল জিতবে তারাই ফাইনালের টিকিট পেয়ে যাবে।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ হারিস, ইমাম-উল-হক, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও জামান খান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD