Logo

জওয়ান পরিচালকের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ অভিনেত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৬
জওয়ান পরিচালকের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ অভিনেত্রীর
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলেই এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত  ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘জওয়ান’ ছবি।  পরিচালকঅ্যাটলি কুমারের এই ছবি মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৭৭৩ কোটি রুপি।

‘জওয়ান’ ছবির এরকম দারুণ সাফল্য। এর মধ্যে আলোচনায় এসেছেন ছবিতে অভিনয় করা প্রিয়মণি। সিনেমায় কিং খানের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নির্মাতার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বক্স-অফিসে যখন ‘জওয়ান’ সিনেমার সাফল্যের জোয়ার উঠেছে, ঠিক তখনই সিনেমার পরিচালক অ্যাটলির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ করলেন প্রিয়মণি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলেই এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রিয়মণি বলেন, ‘জওয়ান’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের। তার অভিনয়ের কথা শুনে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রিয়মণি।

বিজ্ঞাপন

সে সময় অ্যাটলিকে অনুরোধ করেছিলেন এ অভিনেত্রী, কিছু দৃশ্যে তাকে যেন বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরিচালক অ্যাটলিও মেনে নেন প্রিয়মণির আবদার। তবে শুটিংয়ের সময়ে সেই স্বপ্ন ভেঙে যায়! কারণ সিনেমাটিতে অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে কাজ করেননি বিজয়। এ সময় মজার ছলে প্রিয়মণি বলেন, “অ্যাটলি আমার সঙ্গে প্রতারণা করেছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘জওয়ান’ শারুখ খান, নয়নতারা ও প্রিয়মণি ছাড়া এতে আরও অভিনয় করেছেন, সানায়া মালহোত্রা, যোগী বাবু। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। সূত্র : জুম টিভি।

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD