Logo

উত্তরপ্রদেশে মৌমাছির কামড়ে ২ ভাইয়ের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১২
উত্তরপ্রদেশে মৌমাছির কামড়ে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মদনাপুর গ্রামে।

বিজ্ঞাপন

একঝাঁক মৌমাছির কামড়ে ২ ভাইয়ের প্রাণহানী। ২ জনেই নাবালক। গুরুতর আহত তাদের ঠাকুরমা।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মদনাপুর গ্রামে।

বিজ্ঞাপন

 

ওইদিন বিকেলে ঠাকুরমার সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিল যুগ (৪) ও যোগেশ (৬) নামের ২ ভাই। সেই সময় আচমকা মৌমাছির ঝাঁক তাদের ছেঁকে ধরে। হুল ফুটিয়ে দেয় ৩ জনকেই। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

 

বিজ্ঞাপন

 সেখানে যুগকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। যোগেশ ও তার ঠাকুর মাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

 চিকিৎসারত অবস্থায় যোগেশের মৃত্যু হয়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৃত ২ ভাইয়ের ঠাকুরমা।

বিজ্ঞাপন

 

জেবি/এসবি

বিজ্ঞাপন

 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD