Logo

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৩
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ফখরুল
ছবি: সংগৃহীত

খনও সময় আছে। বাংলাদেশের মানুষকে রেহাই দেন। অনেক নির্যাতন করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে- এই বাংলাদেশকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে সেই বাংলাদেশকে এগিয়ে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে ও একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অবশ্যই হাসরকারকে পদত্যাগ করতে হবে। তারা ক্ষমতায় থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এখনও সময় আছে। বাংলাদেশের মানুষকে রেহাই দেন। অনেক নির্যাতন করেছেন। অনেক সহ্য করেছি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পদত্যাগ করুন।”

বিজ্ঞাপন

শুক্রবার (২২ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যকে সরকার আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “এই সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছে এবং শর্ত দিয়েছে, বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। চিকিৎসা একটি মৌলিক অধিকার। তার চিকিৎসকরা বলছেন, যদি তার সঠিক চিকিৎসা না হয়, তবে তার জীবন বিপন্ন হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‌“আজকে আমরা যতকিছু পেয়েছি, সবকিছু এই তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছি। বিগত দিনগুলোতে তরুণদের কারণেই স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা। আর আপনাদেরকে নিরপেক্ষ ভোটের জন্য লড়াই করতে হবে।” 

বিজ্ঞাপন

এদিকে, আজ সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD