অক্টোবরেই আ.লীগের পতন হবে: আমীর খসরু

আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আমীর খসরু বলেন, “আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই। সব জায়গায় অরাজকতা চলছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন। আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না?”
বিজ্ঞাপন
জেবি/এসবি








