Logo

ক্রিকেটকে বাঁচাতে মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক: ওমর সানি

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ০৪:০৬
ক্রিকেটকে বাঁচাতে মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক: ওমর সানি
ছবি: সংগৃহীত

নিজের সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

বিজ্ঞাপন

সম্প্রতি বিশ্বকাপের দল থেকে ওপেনার তামিম ইকবাল বাদ পড়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর ব্যাপক অসন্তুষ্ট এসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দিন কয়েক আগেই নির্বাচকদের এক হাত নিয়েছেন তিনি।

এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আনার দাবি জানিয়েছেন এই চিত্রনায়ক।

বিজ্ঞাপন

শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

বিজ্ঞাপন

চিত্রনায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

“ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় জনাব সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফীকে দায়িত্ব দেওয়া হোক।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ দিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন নেটগরিকরাও। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছে এই নায়কের কমেন্টবক্সে। যদিও নেটিজেনদের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ওমর সানী।

এর আগে গেল ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়ে ওমর সানী লিখেছিলেন, আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেতা আরও লেখেন, “আজকে এমন কী হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD