Logo

অপরাধী যেই হোক কাউকে ছাড় নয়: ডিএমপি নবনিযুক্ত কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৩, ২২:০৯
অপরাধী যেই হোক কাউকে ছাড় নয়: ডিএমপি নবনিযুক্ত কমিশনার
ছবি: সংগৃহীত

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।”

বিজ্ঞাপন

নবনিযুক্ত কমিশনার বলেন, “ডিএমপির মধ্যে থানায় সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে।”

তিনি বলেন, “মেসেজ টু কমিশনারে’ ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি তাকে জানাতে পারবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাবিবুর রহমান আরও বলেন, “ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।”

তিনি  বলেন, “গতকাল আমাকে একজন ফোন করে বলেছেন, তার স্বামী থাপ্পড় মেরেছে। তার স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করতে চান। এই কারণে তিনি সরাসরি আমাকে ফোন করেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, “থানায় এসে যেন কেউ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে না যান সে জন্য থানায় সব পুলিশের ট্রেনিং দেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সব ব্যবস্থা নেবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD